1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সুন্দরগঞ্জে জমি বিরোধের জেরে হত্যাকাণ্ড: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ২ আসামি গ্রেপ্তার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সুন্দরগঞ্জে জমি বিরোধের জেরে হত্যাকাণ্ড: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ২ আসামি গ্রেপ্তার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৫ বার

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি–জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক হত্যা মামলার দুই পলাতক আসামিকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সোমবার (৯ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিপ্লব কুমার গোস্বামী, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), র‍্যাব-১৩।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়া এলাকায় একাব্বর আলী (৭০) দীর্ঘদিন ধরে তার ভাগি–শরিকদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন। এ বিরোধের জেরে গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে প্রতিপক্ষের কয়েকজন লাঠি, বাঁশ ও কোদাল নিয়ে দলবদ্ধভাবে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে জোরপূর্বক চাষাবাদ শুরু করে।
এ সময় একাব্বর আলী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে বাড়ির সামনে একা পেয়ে প্রতিপক্ষের কয়েকজন তাকে লক্ষ্য করে লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. নুর আলম মিয়া সুন্দরগঞ্জ থানা তে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে যৌথ অভিযান চালিয়ে র‍্যাব-১৩ গাইবান্ধা ও র‍্যাব-১১ এর সদস্যরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চানমারি নতুন রাস্তা এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি নুরু মিয়া (৩৮) কে গ্রেপ্তার করেন।
এছাড়া রাত সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার কদমতলী থানার তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকা থেকে অপর পলাতক আসামি মোজাম্মেল (৪৮) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরু মিয়া মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়া এলাকার মৃত আজি জুয়াড়ুর ছেলে এবং মোজাম্মেল একই গ্রামের আব্দুর রহিম হাজীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সুন্দরগঞ্জ থানা এ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com