1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ির ঐতিহ্যবাহী কালীবাড়ি হাটের পুনরায় ইজারাদার হিসেবে ডাক পেয়েছেন বিএনপি নেতা বকুল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ির ঐতিহ্যবাহী কালীবাড়ি হাটের পুনরায় ইজারাদার হিসেবে ডাক পেয়েছেন বিএনপি নেতা বকুল

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬১ বার

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ঐতিহ্যবাহী কালীবাড়ি হাট জনসমাগম করে হাটের ডাক দিয়েছে পৌর প্রশাসন। সোমবার (৯ মার্চ) দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আগামী এক বছরের জন্য ডাক দেওয়া হয়।

সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়ন (৪৯৪) এর সাধারণ সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুল ২য় বারের মতো বাড়ি পৌরসভার কালিবাড়ি হাটে এক কোটি ছয় লাখ এক হাজার টাকা ডাকের বিনিময়ে ইজারাদার হিসেবে ডাক পেয়েছেন।

জাতীয়, স্থানীয়, আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন জায়গার অংশগ্রহণকারী ঠিকাদাররা টেন্ডার জমা দেয়ার পর জনসমাগম করে হাটের ডাক দিয়েছেন স্থানীয় সরকার।নিয়ম অনুযায়ী পৌর প্রশাসক এর পরিচালনায় সর্বোচ্চ ডাকের মাধ্যমে ইজারা পায় আব্দুল মোতাল্লিব সরকার বকুল।

তিনি সাংবাদিকদের জানান,বিগত সময়ে ন্যায় এ বছরেও হাটের ক্রেতা-বিক্রেতার কাছ থেকে সরকারি নিয়ম অনুযায়ী টোল বা খাজনা আদায় করা হবে।

পৌর প্রশাসক সহকারি কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার জানান, এটি স্থানীয় অর্থনীতির সাথে যুক্ত এবং এর মাধ্যমে সরকারি রাজস্ব আদায় হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com