1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সুন্দরগঞ্জে র‍্যাবের অভিযানে ১১৭ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ২ মাদক কারবারি - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সুন্দরগঞ্জে র‍্যাবের অভিযানে ১১৭ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ২ মাদক কারবারি

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৩ বার

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেন্সিডিলসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।
রোববার (১৫ মার্চ) বেলা ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সুন্দরগঞ্জ উপজেলার মাওলানা ভাসানী হরিপুর সেতু মহাসড়ক এলাকায় গাইবান্ধা র‍্যাব ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় এবং রাশেদুল ইসলাম রাশেদ (৩০) ও রাজিব সরকার (৪০) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাশেদুল ইসলাম রাশেদ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুর রহমান সরকারের ছেলে এবং রাজিব সরকার একই গ্রামের মৃত আমিনুল সরকারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, দীর্ঘদিন ধরে তারা অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com