1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নে ট্যাগ অফিসার আসার পূর্বেই বিতরন হয়ে গেল ভিজিএফ অর্ধেক চাল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নে ট্যাগ অফিসার আসার পূর্বেই বিতরন হয়ে গেল ভিজিএফ অর্ধেক চাল

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৮ বার

গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার ভোর থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য আসা এ ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু। ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিব আসাদুল বারী জানান, দলীয় ২০% ভাগসহ ২৪১৪জন কার্ডধারী ১০কেজি করে ভিজিএফ এর চাল পাবেন।

এ ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রমের সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম বলেন, আজ সকাল সাড়ে ৮টা থেকে ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রম শুরু হওয়ার কথা, এ অনুযায়ী আজ সকাল ৮টা ১০মিনিটে ফুলবাড়ী ইউনিয়নে পরিষদে উপস্থিত হয়েছি। এসে দেখি আমি আসার আগেই প্রায় বরাদ্দের অর্ধেক চাল বিতরন হয়ে গেছে।এ কারনে আমি তেমন কোন কিছু বলতে পারছি না। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com