1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় সিংজানী খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় সিংজানী খাল খননের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭১ বার

 

দেশ ব্যাপী নদী নালা খাল জলধার খনন ও পুনরায় খনন এর আওতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের সিংজানী খাল পুনোরায় খননের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে সিংজানী থেকে বাঙ্গালী নদী পর্যন্ত ৪ কিলোমিটার এই খাল পুনোরায় খননের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনোরায় খননের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামিম কায়সার লিঙ্কন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, সাধান সম্পাদক মাহামুদুন নবী টিটুল সহ জেলা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

খাল পুনোরায় খনন শেষে প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই খাল খনন আধুনিক কোনো মেশিন দিয়ে করা হবে না। স্থানীয় দিনমজুর দিয়ে খাল খনন করা হবে। এতে করে অতিদরিদ্ররা আর্থিক ভাবে উপকৃত হবে।

তিনি আরো বলেন, ক্ষমতা গ্রহনের ১ মাসের মাথায় নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড কৃষি কার্ড, ও খান খনন সহ বেশ কিছু উদ্যোগ ইতি মধ্যে নিয়েছেন। ৩১ দফা ইস্তেহারের বাকি কাজ গুলো দ্রুত বাস্তবায়ন হবে। বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com