1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে জামায়াত নেতা মিজান আটক, মুক্তি দাবি উপজেলা জামায়াতের - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে জামায়াত নেতা মিজান আটক, মুক্তি দাবি উপজেলা জামায়াতের

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৯ বার

 

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান। তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমীর এবং উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে পৌর শহরের গৃধারীপুর এলাকায় নিজ বাসা থেকে মিজানুর রহমান মিজানকে আটক করা হয়। একই সময় তার বাবা গোলাম মোস্তফাকেও ঘোড়াঘাট এলাকা থেকে আটক করা হয়। তবে সকালেই গোলাম মোস্তফাকে ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

এদিকে দলীয় সূত্রের দাবি, গত ২৫ মার্চ পলাশবাড়ী থানায় ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে তাকে আটক করা হয়ে থাকতে পারে। তবে ওই ঘটনার সঙ্গে মিজানুর রহমান মিজানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে উপজেলা জামায়াত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com