1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ভয়াবহ হত্যাকাণ্ড: ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, উঠানে মিললো কাটা পুরুষাঙ্গ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ভয়াবহ হত্যাকাণ্ড: ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, উঠানে মিললো কাটা পুরুষাঙ্গ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫০ বার

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, পাশাপাশি বাড়ির উঠান থেকে একটি কাটা পুরুষাঙ্গ পাওয়া গেছে—যা ঘটনায় নতুন রহস্যের জন্ম দিয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামের একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি ঢোলভাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে ঘরের ভেতরে বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ ও কৌতূহল বিরাজ করছে। কে বা কারা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম জানিয়েছেন, ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে আছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com