1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ‘ওয়ারেন্টি প্রতারণা’: ৪ বছরের প্রতিশ্রুতি দিয়েও দায় এড়াচ্ছে এসকেএস সার্জিক্যাল - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ‘ওয়ারেন্টি প্রতারণা’: ৪ বছরের প্রতিশ্রুতি দিয়েও দায় এড়াচ্ছে এসকেএস সার্জিক্যাল

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার

 

গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত এসকেএস সার্জিক্যাল-এর বিরুদ্ধে নেবুলাইজার মেশিন বিক্রিতে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে। পণ্যের প্যাকেটে স্পষ্টভাবে “৪ বছরের ওয়ারেন্টি” উল্লেখ থাকলেও, ক্রয়ের পর সেই ওয়ারেন্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগীর অভিযোগ, গত ৩১ মার্চ ২০২৬ তারিখে এসকেএস সার্জিক্যাল থেকে “Relax Care Compressor Nebulizer” নামের একটি মেশিন ক্রয় করা হয়। ক্রয় রসিদ অনুযায়ী পণ্যের মূল্য ২,২০০ টাকা হলেও ছাড় দিয়ে ২,০০০ টাকায় বিক্রি করা হয়। তবে ক্রয়ের পর বিক্রেতা জানায়, পণ্যটি বিদেশ থেকে আনা হওয়ায় কোনো ধরনের ওয়ারেন্টি প্রদান করা সম্ভব নয়।
এদিকে পণ্যের প্যাকেটে “৪ বছর ওয়ারেন্টি” সংবলিত দাবি থাকায় বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দ্বৈত আচরণ সরাসরি ভোক্তার সঙ্গে প্রতারণা এবং বিভ্রান্তিকর বাণিজ্যিক কার্যক্রমের শামিল।
আইন বিশ্লেষকদের মতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কোনো পণ্যের গায়ে উল্লেখিত তথ্য ভোক্তার কাছে বাধ্যতামূলক প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত হয়। সেই প্রতিশ্রুতি অস্বীকার করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে, পণ্যের গায়ে ওয়ারেন্টি উল্লেখ রেখে বাস্তবে তা প্রদান না করা “প্রতারণামূলক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও বিক্রয়” হিসেবে গণ্য হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসকেএস সার্জিক্যাল দীর্ঘদিন ধরে মেডিকেল সরঞ্জাম বিক্রির সাথে জড়িত। তবে সাম্প্রতিক এই অভিযোগ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ভুক্তভোগী জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
অন্যদিকে, এ ধরনের ঘটনা ভোক্তা অধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাজারে অনিয়ম ঠেকাতে নিয়মিত তদারকি এবং কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com