1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া কেন্দ্র করে হত্যা মামলার আসামি গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া কেন্দ্র করে হত্যা মামলার আসামি গ্রেফতার

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার

 

গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া কে কেন্দ্র করে হত্যা মামলার আসামি গোলজার রহমান(৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩। গত কাল বুধবার রাত ৯ টা ১৫ মিনিটের দিকে গাইবান্ধা র‍্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের ঘাগোয়া ইউনিয়ন পরিষদের সামন থেকে তাকে গ্রেফতার করে।

আজ(২ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই হাজার পঁচিশ সালের বাইশে জুন রাত ২ টার দিকে বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠানে আসামী গোলজার এবং তাদের সহযোগীদের প্লেটে মাংস কম হওয়ায় মনোয়ারা বেগম ভুক্তভোগী ছায়দার আলীর মুখে মাংস ভাত সহ প্লেট ছুড়ে মারে।

এরুপ অন্যায় কাজের প্রতিবাদ করলে গোলজার রহমান সহ তার সহযোগীরা রান্না করার লাকরি, লাঠি ও লোহার রড দিয়ে ছায়দার আলীর ওপর হামলা চালায়। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহত ছায়দার আলী কে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়। এরপর অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চানঞ্চল্যকর সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছেলে বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরই ধারাবাহিকতায় র‍্যাব অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি গোলজার রহমান কে গ্রেফতার করে। গ্রেফতার গোলজার রহমান উত্তর ঘাগোয়া(টেঙ্গরজানি) গ্রামের মৃত আব্দুর সামাদের ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com