
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক গুরুতর অসুস্থ হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি ১ লা এপ্রিল বুধবার দুপুরে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানাগেছে।
এদিকে অধ্যাপক ডা: মঈনুল হাসান সাদিক এর আশু রোগ মুক্তি কামনা করে দোয়া কামনা করেছেন জেলা- উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।