1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তালুককানুপুরে ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন আহত, হামলাকারী আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তালুককানুপুরে ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন আহত, হামলাকারী আটক

মোঃ সুজা মিয়া, ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রনি (২৮) নামে বহিরাগত এক যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের চারজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জুম্মার নামাজের পর উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নোদাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারী রনি জয়পুরহাট জেলারৎ পাঁচবিবি উপজেলার বিলখারা এলাকার খয়বর মন্ডলের ছেলে।

আহতরা হলেন – গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নোদাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বাবলু মিয়া, বাবলুর বোন হেলেনা বেগম, বাবলুর মেয়ে শেফালী আক্তার এবং পাপরী খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে হঠাৎ করে এক যুবক আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে তার ছেলে বাবলু মিয়াকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে। বাবলু মিয়ার চিৎকারে তার বোন হেলেনা বেগম এগিয়ে এলে হামলাকারী তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। এসময় বাবলু মিয়ার মেয়ে শেফালী আক্তার ও পাপরী খাতুন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায়। এঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী যুবক রনিকে (২৮) আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে, আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হেলেনা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, হামলাকারীকে আটক করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com