
গাইবান্ধা রেলস্টেশনকে আরও পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
অভিযান চলাকালে তিনি সরেজমিনে স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্টদের নিয়মিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন রেলস্টেশন শুধু যাত্রীদের স্বস্তিই দেয় না, বরং জেলার সামগ্রিক ভাবমূর্তিও ইতিবাচকভাবে উপস্থাপন করে। তাই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং রেলওয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।