1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সুন্দরগঞ্জে নারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সুন্দরগঞ্জে নারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ডাকবাংলো মোড়ে বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষামূলক পরিবেশে অংশ নিতে গিয়ে নারী শিক্ষার্থীদের এমন হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, কিছু বখাটে শিক্ষার্থীদের কাছে মোবাইল নম্বর ও ফেসবুক আইডি চেয়ে ব্যর্থ হয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এ ধরনের ঘটনা সমাজে নারীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
এ সময় সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ছামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, পরিচালক নুর এ আলম, আমানুল্লাহ আমানসহ আরও অনেকে। আহত শিক্ষার্থীও এ সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরে বিচার দাবি করে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অভিযোগ রয়েছে, মেলায় অংশ নেওয়া কয়েকজন নারী শিক্ষার্থীকে কিছু শিক্ষার্থী ব্যক্তিগত যোগাযোগের তথ্য দিতে চাপ দেয়। তারা অস্বীকৃতি জানালে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com