
দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক কর্তৃক প্রেরিত “ঐ নূতনের কেতন ওড়ে”বাংলা নববর্ষ ১৪৩৩ খ্রীষ্টাব্দের শুভেচ্ছা পত্র সোমবার দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন আমারদেশ পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি বিমল কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, “সাপ্তাহিক পলাশবাড়ী” পত্রিকার সম্পাদক উত্তম কুমার ক র্মকার ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আনিছুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
শুভেচ্ছা পত্র গ্রহন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমারদেশের সব কিছুই সুন্দর। তিনি পত্রিকাটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।