1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার জেলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

প্রথম দিনের খেলায় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ দল ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়। দ্বিতীয় দিনের খেলায় আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় দল ও মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় দল অংশ নেবে। এই ক্রিকেট টুর্নামেন্টে জেলার মোট চারটি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টের প্রচার প্রচারণা উপলক্ষে শেষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শহীদ, সাংবাদিক, আম্পেয়ার, কোচসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সারাদেশে ১২ থেকে ১৪ বছরের ছাত্রছাত্রীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আট ও সাঁতারসহ মোট আটটি খেলায় অংশ গ্রহণ করতে পারবেন। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রছাত্রীরা অনলাইনে ২৭ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com