1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রেড ক্রিসেন্টের সচেতনতামূলক উদ্যোগ জোরদার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রেড ক্রিসেন্টের সচেতনতামূলক উদ্যোগ জোরদার

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার

 

আজ রবিবার গাইবান্ধায় হ্যাম ও লাফেরা উপসর্গ প্রতিরোধে সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম আরও জোরদার করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সংগঠনটি নিয়মিতভাবে মাঠপর্যায়ে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তিনি সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য সাহেদ হোসেন, ইউনিট লেভেল কর্মকর্তা শাওনসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা। তারা জানান, মাঠপর্যায়ে হ্যাম ও লাফেরা উপসর্গ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা পরিষদের প্রশাসক এ উদ্যোগকে সময়োপযোগী ও জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com