1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় দুদকের গনশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৩১|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় দুদকের গনশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মোঃ সুজা মিয়া, গাইবান্ধা
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৪ বার

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন(দুদক) এর গনশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(৬ মে) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভাগের উপ-পরিচালক(ডিডিএলজি) মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী।

ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর ষ্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে। আরো বলেন, এই গনশুনানিকে ঘিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১ টি, শহরের পাবলিক লাইব্রেরী সামনে ১ টি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এর কার্যালয়ের সামনে ১ টি সহ মোট ৩ টি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স উম্মুক্ত স্থানে সচেতন নাগরিকদের জন্য বসানো হয়েছে। পাশাপাশি সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং করা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে।

অপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্ণীতির অভিযোগ মৌখিক ভাবে অবহিত করা হয়। গণমাধ্যমকর্মীরা প্রত্যাশা করেন এই কার্যক্রমের ফলে দুর্ণীতি সম্পুর্ন ভাবে নির্মূল করা না গেলেও অনেকটা নিয়ন্ত্রনে আসবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com