
ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ বি-২২১৫ এর বগুড়া জেলার সাবেক সভাপতি এস এম শাহিন আলমের প্রথম মৃত্যুবার্ষিকী তার নিজ বাড়িতে পালিত হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ র কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ এনামুল হক। এই সময় তিনি মরহুম শাহীনের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং আজীবন তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সিবিএ নেতা এনামুল, শাহীন আলমের কবর জিয়ারত করনে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন, সিবিএ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ স্বপন সরকার, অর্থ সম্পাদক মোঃ শহিদুজ্জামান ,মহিলা বিষয়ক সম্পাদিকা মহারানী পারভীন ,বগুড়া জেলার সভাপতি আরাফাত হোসেন রনি ,সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ।