1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফুলছড়িতে ঝড়ের আঘাত—ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ ডুবে গেল দুই নৌকা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:০৯|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফুলছড়িতে ঝড়ের আঘাত—ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ ডুবে গেল দুই নৌকা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৬ বার

 

গাইবান্ধার ফুলছড়িতে ঝড়ের কবলে পড়ে সরকারি ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে হঠাৎ ঝড়ো বাতাসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ফুলছড়ি সরকারি খাদ্য গুদাম থেকে এড়েন্ডাবাড়ী ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য ৯৩৬ বস্তা চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল ট্রলিতে করে বালাসী ঘাটে এনে সেখান থেকে চরের এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নেওয়ার জন্য মোট চারটি নৌকায় বোঝাই করা হয়। কিন্তু নৌকাগুলো ঘাট ছাড়ার মুহূর্তেই হঠাৎ তীব্র ঝড়ো বাতাস শুরু হলে চারটি নৌকাই ঝড়ের কবলে পড়ে। এর মধ্যে ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকা নদীতে ডুবে যায়।
এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফতাব রহমান বলেন, ঈদের আগে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় হঠাৎ নদীতে ঝড় শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া চাল স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকাজ শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ফুলছড়ি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (অতিরিক্ত) কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালগুলো বুধবার (২০ মে) সংশ্লিষ্ট ইউনিয়নের সচিবের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল। নৌকায় করে পরিবহনের সময়ই এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com