1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় ‘শীর্ষ মাদক কারবারি’ রোকন আটক, উদ্ধার ৭০০ পিস ইয়াবা - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:৫০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় ‘শীর্ষ মাদক কারবারি’ রোকন আটক, উদ্ধার ৭০০ পিস ইয়াবা

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৪ বার

 

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে ভোররাতের অভিযানে কথিত শীর্ষ মাদক কারবারি রোকন (৩৩) কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে একটি মাছের খামারের ঘরে তল্লাশি চালিয়ে রোকনকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭০০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ফয়েল পেপার, একটি লাইটার এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রোকনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com