1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কোন ভুলের কারণে মেদ বেড়ে যেতে পারে - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কোন ভুলের কারণে মেদ বেড়ে যেতে পারে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১০ বার
কোন ভুলের কারণে মেদ বেড়ে যেতে পারে
কোন ভুলের কারণে মেদ বেড়ে যেতে পারে

লাইফস্টাইল ডেস্ক : বাড়তি মেদ নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত থাকে না। আমরা বুঝতে পারি না, কেন মেদ বেড়ে যাচ্ছে। নানা কারণ খুঁজেও সঠিক কারণটি বের করতে পারি না। আসলে আমাদের অজান্তেই কিছু ভুলের কারণে বাড়তে থাকে মেদ। ফলস্বরূপ নষ্ট হয় সৌন্দর্য ও শারীরিক আকৃতি, বাড়তে থাকে ওজন। এরপর ডায়েট কিংবা ব্যায়ামেও তেমন সুফল মেলে না। কারণ ভুলগুলো অজান্তেই চলতে থাকে।

চলুন জেনে নেওয়া যাক, কোন ভুলের কারণে মেদ বেড়ে যেতে পারে-

১. নিয়মিত জাঙ্কফুড খাওয়া
জাঙ্কফুড খেতে সবারই ভালোলাগে। কিন্তু এ ধরনের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। কারণ মেদ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো নিয়মিত জাঙ্কফুড খাওয়া। মাঝে মাঝে অল্পস্বল্প খেতে পারেন, কিন্তু নিয়মিত এবং অতিরিক্ত জাঙ্কফুড কখনোই খাবেন না। কারণ এটি মেটাবলিজম কমিয়ে দেয়। সেইসঙ্গে বাড়িয়ে তোলে মেদ। ফলে বাড়তে থাকে ওজন। তাই এদিকে খেয়াল রাখুন।

২. মদ্যপান
যারা মদ্যপান করেন তাদের দ্রুত মেদ বৃদ্ধির ভয় থাকে। কারণ এটি অত্যন্ত ক্ষতিকর অভ্যাস। মেদ বৃদ্ধি ছাড়াও মদ্যপানে আরও অনেক ধরনের ক্ষতি হয়। এক্ষেত্রে ডায়েট কিংবা ব্যায়াম করেও লাভ হয় না। তাই মদ্যপানের অভ্যাস থাকলে তা পুরোপুরি ছাড়তে হবে। এতে মেদ বৃদ্ধি ভয় অনেকটাই কমবে এবং আরও অনেক অসুখ থেকে দূরে থাকা সহজ হবে।

৩. সকালের নাস্তা না খাওয়া
অনেকে সময়ের অভাবে বা কম খাওয়ার কারণে সকালের নাস্তা এড়িয়ে যান। এতে কিন্তু ওজন কমে না মোটেই, বরং আরও বেড়ে যায়। তাই সকালের খাবার কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। কারণ এতে শক্তি এবং মেটাবলিজম রেট কমে যায়। ফলস্বরূপ বাড়তে থাকে মেদ। আবার সকালে না খেয়ে থাকার কারণে ক্ষুধা বেশি লাগে এবং দুপুরে একসঙ্গে অনেক খাবার খাওয়া হয়। ফলে বাড়তি খাবারের কারণে বাড়তি মেদ জমতে থাকে। তাই সকালে পেট ভরে পুষ্টিকর খাবার খেতে হবে।

৪. রাতে ভারী খাবার খাওয়া
নিয়মিত রাতের বেলা ভারী খাবার খেলে আপনার মেদ বেড়ে যাওয়ার ভয় বেড়ে যাবে অনেকটাই। কখনো কখনো দাওয়াত থাকলে রাতের বেলা ভারী খাবার খাওয়া যেতে পারে, তবে তা মাসে এক-দুইবারের বেশি নয়। এছাড়া নিয়মিত রাতের বেলা হালকা খাবার খেতে হবে। সেইসঙ্গে রাতে এমন কোনো খাবার খাওয়া যাবে না, যা মেদ বৃদ্ধির কারণ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com