1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে বাইকের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আহত গ্রেফতার বাইকার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:৪৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে বাইকের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট আহত গ্রেফতার বাইকার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৯৭ বার

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহীঃ রাজশাহী মহানগরীর বায়া বাজারে আজ সকালে কর্তব্যরত সার্জেন্ট ফিরোজ হোসেনের সিগন্যাল অমান্য করে ও গুরুতর আঘাত করে পালিয়ে যাওয়ার পর এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ আসামি রেজাউল হোসেন তারেককে গ্রেফতার করেছে।

আহত পুলিশ সদস্য মো: ফিরোজ, তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।

কর্তব্যরত এক পুলিশ বলেন, সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেক পোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দায়িত্ব পালনের সময় এক বাইকার তাকে আঘাত করে পালিয়ে যায়। বাইকের আঘাতে পুলিশ সার্জেন্ট হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পালিয়ে যাওয়া বাইকারকে গ্রেপ্তার করার জন্য তাৎক্ষণিক কন্ট্রোল রুমে জানানো হয়। কন্ট্রোল রুম থেকে গ্রেপ্তারের জন্যে নগরীর সমস্ত পয়েন্টে জানানো হয়।

এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ আসামি রেজাউল হোসেন তারেককে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামীর যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com