
ওমর ফারুক, পলাশবাড়ী প্রতিনিধি:-পলাশবাড়ী প্রেসক্লাবের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক অসুস্থ মাসুদ রানার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। ১০ এপ্রিল বুধবার দুপুরে তার নিজ বাস ভবনে প্রেসক্লাব ও সাধারন সম্পাদকের ব্যাক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ পৌছে দেন পলাশবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাব্বত সরকার। এসময় ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহীন, সাংবাদিক ওমর ফারুক ও লিমন মিয়া তারা সাংবাদিক মাসুদ রানার দ্রুত সুস্থতা কামনা করেন।