1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহে ছিনতাইয়ের তিন ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার, আটক ১ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহে ছিনতাইয়ের তিন ঘন্টার মধ্যে মালামাল উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার

শিবলী সাদিক খান: ময়মনসিংহে ছিনতাই হওয়ার তিন ঘন্টার মধ্যে ছিনতাইকারিকে আটক করেছে কতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া নগদ টাকা , মোবাইল ও স্বার্নালঙ্কার।  ঈদের ছুটি শেষে ময়মনসিংহ থেকে পরিবার সাথে নিয়ে কর্মস্থল রাজশাহী ফিরছিলেন মাসুদ নামে এক ব্যাক্তি। গতরাত ১০ টার দিকে ময়মনসিংহে পাটগুদাম বাস স্টেন্ডে বাসে উঠার সময় পরেন ছিনতাইকারির কবলে।  এসময় ছিনতাইকারি মালামাল নিয়ে পালিয়ে যায়।  ছিনতাইয়ের শিকার হওয়া ব্যাক্তি কোতোয়ালী মডেল থানায় বিষয়টি জানালে মাঠে নামে পুলিশ। অভিযান চালানো হয় শহরের বিভিন্ন স্থানে। পরে রাত ১ টার  দিকে পাটগুদাম বাসস্টেন্ডের পাশে বিহারি কলোনি থেকে আটক করা হয় আকাশ নামে এক ছিনতাইকারিকে।  পরে তার স্বিকারোক্তিতে ছিনতাই হওয়া নগদ ১০ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান ছিনতাই প্রতিরোধে পুলিশ তৎপর।  ঈদ উপলক্ষে সেই তৎপরতা আরো জোরদার করা হয়েছে। ছিনতাই যেনো না হয় সে ব্যাপারে জিরো টলারেন্সে আছে পুলিশ। আর যদি ঘটনা ঘটে তাহলে দ্রুত আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আটক হওয়া ছিনতাইতারির নামে একাধিক মামলা রয়েছে। সোমবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com