1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে এক মাদক কারবারী গ্রেফতার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে এক মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধিঃ পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে চলমান মাদকবিরোধী অভিযানে আজ(রবিবার, ২১ এপ্রিল, ২০২৪) দুপুরে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

আজ দুপুর ১.৩০ মিনিটে মহেশপুর গ্রামের সোহেলের চায়ের দোকানের সামনে ঢাকাগামী “বাহন” পরিবহনের একটি বাস তল্লাশীকালে গোলাম মোস্তফা(৬৫) নামের এক মাদক কারবারীকে আটক করে পুলিশ। এই সময় তার নিকট থেকে ১(এক) কেজি শুকনা গাজা জব্দ করা হয়। মাদক কারবারী রংপুর জেলার পীরগগঞ্জ উপজেলার জৈয়ন্তীপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পলাশবাড়ী থানা পুলিশ।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ, এ কে এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজু ইসলাম এর নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযানটি পরিচালিত হয়।

এই ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮, তাং-২১/০৪/২০২৪, ধারা-৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮।

পলাশবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে আপামর জনসাধারণ।

মাদক বিরোধী চলমান এই অভিযান প্রসঙ্গে পলাশবাড়ী থানার ওসি আজমিরুজজামান এই প্রতিবেদককে জানান, “মাদক কারবারীদের যে কোনো মূল্যে দমন করা হবে। মাদকের বিরূদ্ধে এই অভিযান চলতেই থাকবে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com