1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা হতে ০১ লক্ষ ৬৬ হাজার জালটাকা সহ ২ সদস্য গ্রেফতার - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা হতে ০১ লক্ষ ৬৬ হাজার জালটাকা সহ ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার

উৎপল ঘোষ যশোর জেলা প্রতিনিধিঃ র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ অবৈধ লাভের আশায় নকল টাকা (জাল টাকা) দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে৷ উক্ত তথ্যের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাই ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

র‍্যাব -৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৭ এপ্রিল ২০২৪ র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনার সদর থানাধীন শহীদ হাদিস পার্ক এর মধ্যে স্থাপিত শহীদ মিনারের দক্ষিন পাশের কোনায় কয়েকজন লোক জাল টাকা নিয়ে অবস্থান করছে৷ এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি সন্ধ্যার সময় কেএমপি খুলনার সদর থানাধীন শহীদ হাদিস পার্ক এর মধ্যে স্থাপিত শহীদ মিনারের দক্ষিন পাশে অভিযান পরিচালনা করে জালটাকা ব্যবসায়ী আসামী অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার দুর্গাপুরের কাশেম বিশ্বাসের পূত্র মোঃ রুবেল বিশ্বাসকে ও তরফদারপাড়ার আসাদুল বিশ্বাসের পুত্র আকাশ বিশ্বাস(২২) কে গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজতে থাকা এক হাজার টাকার নকল নোট ৫৩ টি এবং পাঁচশত টাকার নকল নোট (জাল টাকা) এক লক্ষ ছেষট্টি হাজার জাল টাকা) সহ উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০৩ টি স্মার্ট মোবাইলফোন ও ০১ টি বাটন মোবাইলফোন এবং ০৫ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কেএমপি খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com