
আল আমিন হোসেন,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত গাড়ি চাপায় এক কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের লস্করপাড়া এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত হাসেন মন্ডল(৪৫)। বাবুপাড়া ইউনিয়নের লস্করপাড়া গ্রামের মৃত আনোয়ার মন্ডলের ছেলে।
স্থানীয়দের বরাতে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান বলেন,নিহত হাসেন মন্ডল ভোরে নামাজ পড়ে মাঠে কাজ করার জন্য বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়।রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় অজ্ঞাত এক গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
একেএম হাসানুজ্জামান আরও বলেন, এঘটনায় মামলা প্রকৃয়াধীন রয়েছে। সেই সাথে গাড়িটি শনাক্ত ও আটকের চেষ্টা অব্যহত রয়েছে।