1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৮৪ বার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে গোসল করতে গিয়ে একরামুল হক(৩৫) নামে এক যুবক নিখোঁজ হওয়ার একদিন পর মরদেহ উদ্ধার হয়েছে । বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত একরামুল উপজেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একরামুল গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামেন। এ সময় সবার অগোচরে পানিতে তলিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে । আজ সকালে এক প্রতিবেশী জানান, গতকাল (মঙ্গলবার) পুকুরে একরামুলকে গোসল করতে দেখেছেন। তার কথামতো পুকুরে জাল ফেলে আজ দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। মৃত একরামুলের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন জানান, একরামুল আগে থেকে অসুস্থ ছিল। গোসল করতে নেমে ডুবে গেছে। আজ দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি(অপমৃত্যু )মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com