1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে চাল চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:১৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে চাল চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৭০ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার পলাশবাড়ী সরকারি খাদ্য গুদাম থেকে ১৩১ মেট্রিক টন চাল,৬৮ মেট্রিক টন গম ও ৩৪ হাজার ৯ শত ২৬টি খালি বস্তা চুরির সাথে জড়িত খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লা আল মামুন ছিদ্দিকীসহ এর সাথে জড়িতদের অসাধু ব্যবসায়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ীর সাংবাদিক সমাজ এর আয়োজনে ২০ জুন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদুর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টর্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সাংবাদিক নুরুল ইসলাম,ফেরদৌস মিয়া,শহিদুল ইসলাম,রবিউল ইসলাম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পলাশবাড়ী উপজেলার সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,মতিন মোহাম্মাদসহ অন্যান্যরা। বক্তরা বলেন,গত মাসে পলাশবাড়ী খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল্লা আল মামুন সিদ্দিকীকে সিলেট বিভাগে বদলী করা হলেও তিনি যখন যাচ্ছিলেন না তখন জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়,কমিটি চলতি মাসে ওই পরিমান চাল,গম ঘাটতি পাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় সাধারণ ডায়রি করেন। যা দুদকে প্রেরণ করা হয়েছে। এই চুরির ঘটনায় শুধু খাদ্য গুদাম কর্মকর্তা নয় পলাশবাড়ীর কিছু অসাধু ব্যবসায়ী জড়িত আছে,তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এবং আগামী ১৫ জুলাই ২০২৪ ইং তারিখে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও ঘেড়াও কর্মসূচী ঘোষনা করেন পলাশবাড়ী সাংবাদিক সমাজের আহবায়ক সাংবাদিক আশরাফুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com