1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিনোদন Archives - Page 9 of 18 - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।
বিনোদন

বগুড়ায় টিএমএসএস চত্তরে সাব পোষ্ট অফিস উদ্বোধন

আব্দুল রব প্রধান উপদেষ্টা: বগুড়ার টিএমএসএস চত্বর  বিনোদন জগৎ নওদাপাড়া এলাকায় স্থাপিত সাব পোষ্ট অফিস এর গতকাল উদ্বোধন অনুষ্ঠিত হয়। পোস্টমাস্টার জেনারেল,উত্তরাঞ্চল,রাজশাহী কাজী আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে

বিস্তারিত...

অষ্টম বর্ষ পদার্পন করলো “গণধ্বনি প্রতিদিন”

মোঃ মেহেদী হাসান মুন্না, স্টাফ রিপোর্টার : সাত বছর পূর্ন করে অষ্টম বর্ষে পা রাখলো “দৈনিক গণধ্বনি প্রতিদিন”। বিগত ২০১৭ থেকে ২০২৪ সাল অগণিত পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে সাত

বিস্তারিত...

সিয়ামের নায়িকা হচ্ছেন বুবলী

সিয়ামের নায়িকা হচ্ছেন বুবলী

একটা লম্বা সময়ের পর আবারও সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সিয়াম আহমেদ। গেল ঈদের আগেই নিজের জন্মদিনে পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। যেখানে দেখা যায় ‘জংলি’ নামের নতুন

বিস্তারিত...

ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ধরি হাতে হাত, গড়ি বন্ধন শিকড় থেকে শিখরে এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের আয়োজনে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল প্রাঙ্গণে

বিস্তারিত...

বিদেশে যাচ্ছে ‘রাজকুমার’

বিদেশে যাচ্ছে ‘রাজকুমার’

বিনোদন ডেস্ক ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’ এবার মুক্তি পেতে যাচ্ছে বিদেশের মাটিতে। আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন রাজ্যের ৭৫টি থিয়েটারে দেখা যাবে। গতকাল

বিস্তারিত...

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম প্রসঙ্গে যা বললেন দীঘি

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম প্রসঙ্গে যা বললেন দীঘি

বিনোদন ডেস্ক দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির প্রেমের গুঞ্জনটা বহুদিনের। যদিও বরাবরই নিজেদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন দীঘি, তবুও আলোচনা বন্ধ থামাতে পারেননি।

বিস্তারিত...

কাজিপুরে মেঘাই যমুনা নদীর তীরে মানুষের ঢল

মাহমুদুল হাসান (শুভ),কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ কাজিপুর মেঘাই ঘাটে এ যেন এক অন্য রকম পর্যটক বিনোদন এর স্থান,এখানে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ ঘুরতে আসে। তারা ছবি তুলা

বিস্তারিত...

কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ ) উদযাপিত

মোঃ আব্দুল হাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ সকালে সূর্যের প্রথম রশ্মির সঙ্গে শুরু হয়েছে বাংলা নতুন বছর “১৪৩১” । বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এ উৎসব’কে কেন্দ্র করে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনের

বিস্তারিত...

এসএসসি-২০১৬ ব্যাচের দোয়া ও ইফতার পার্টিতে মিলনমেলা

মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এস এস সি ২০১৬ ব্যাচভিওিক এর ইফতার, দোয়া মাহফিল ও ফর্ম উন্মোচন। আল আকাবা মাদরাসার বিভিন্ন জেলা থেকে ২০১৬ সালের প্রাক্তন ১৫. থেকে ২০

বিস্তারিত...

বিনোদন ডেস্ক সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে চিত্রনায়িকা পরীমণির। অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তার। পরীকে প্রায়সময়ই দেখা যায় অপুর পাশে, অপু বিশ্বাসও ঠিক তাই। ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার কোন্দলের কথা কারোই অজানা নয়। স্বামী শাকিব খানকে নিয়ে একাধিকবার কথার লড়াইয়ে জড়িয়েছেন দু’জন। একে অপরকে পরোক্ষভাবে আক্রমণও করেছেন। এসবের মাঝেই গত ২১ মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে পরীমণির সঙ্গে নতুন বিবাদে জড়ান বুবলী। বিশেষ এই দিনটিতে ছেলেকে নিয়ে আবেগঘন একটি ভিডিও পোস্ট করেন বুবলী। যে ভিডিও ‘কপি’ করা হয়েছে বলে অভিযোগ তুলে মেজাজ হারান পরীমণি। ফেসবুকে দেন স্ট্যাটাস। এরপরই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই নায়িকা। সেই ঘটনার পর সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন পরীমণি। সেখানেই উঠে আসে বুবলী ও অপু বিশ্বাস প্রসঙ্গ। পরীর কাছে প্রশ্ন রাখা হয়- ‘আপনি কি ছেলের ব্যাপারে একটু বেশি স্পর্শকাতর? তাই সম্প্রতি বুবলীর ওপর রেগে গিয়েছিলেন?’ জবাবে এই চিত্রনায়িকা বলেন, দেখুন আমি আমার ছেলের ব্যাপারে বরাবরই সিরিয়াস। পদ্মর ব্যাপারে কিছু করতে গিয়ে আমি কাউকে কপি করি না। আবার নিজের আবেগের বহিঃপ্রকাশ কেউ কপি করলে তা মেনেও নিতে পারি না। বুবলী প্রসঙ্গে পরী আরও বলেন, আমার ইমোশন হঠাৎ করে আসে না। যখন প্রথম মা হতে চলেছি জানতে পারি, ৩ মিনিটের মধ্যে তখনই আমার ভক্তদের সঙ্গে বিষয়টা শেয়ার করেছি। যখন অনুভব করলাম আমার বেবিবাম্প, সঙ্গে সঙ্গেই সে অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছি। হঠাৎ সন্তান জন্মের দুই বছর পর নিজের বেবিবাম্প ভক্তদের দেখানোর জন্য হাজির হইনি। এরপরই পরী বলেন, ছেলের জন্মদিনে নিজের আবেগ নিয়ে যে ভিডিও আমি বানিয়েছি, সেটা বাচ্চার তিন বছর পরে আমার আবেগ কাজ করবে না। আমি বলতে চাইছি, আমার আবেগ হঠাৎ করে আসে না। আর তাৎক্ষণিক যেটা আসে সেটা কারো কপি করা হয় না। আমি মনে করি প্রত্যেক মায়েরই মা হওয়ার একটা সুন্দর জার্নি আছে। মানুষ ভেদে অনুভূতিগুলো যেমন আলাদা, তেমনি প্রকাশের ধরনও আলাদা হওয়া উচিত। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে পরীমণির সুসম্পর্ক দীর্ঘদিনের। যে কারণে নেটিজেনদের অনেকে বুবলী-পরীর বাগবিতণ্ডায় টেনে এনেছিলেন অপুর প্রসঙ্গও। এবার এ বিষয়েও মুখ খুলেছেন পরীমণি। তিনি বললেন, ‘আসলে অপুদি এর মাঝে নেই। গত তিন মাস ধরে আমাদের কথাই হয়নি। আমার সঙ্গে অপু বিশ্বাসের ভালো সম্পর্ক, যেটা আর দশজন নায়িকার সঙ্গেও আমার আছে। আলাদা কোনো খাতির নেই।’

বুবলীর সঙ্গে বিতর্কের মাঝে অপু বিশ্বাস নেই : পরীমণি

বিনোদন ডেস্ক সম্প্রতি বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে চিত্রনায়িকা পরীমণির। অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তার। পরীকে প্রায়সময়ই দেখা যায় অপুর পাশে, অপু বিশ্বাসও ঠিক তাই। ঢাকাই সিনেমার দুই

বিস্তারিত...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com