1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপির মহাসচিব এর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা বিএনপি ও যুবদল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপির মহাসচিব এর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা বিএনপি ও যুবদল

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। 

গেল রাতে অগ্নিকান্ডের ঘটনার পর খোলা আকাশের নিচে দিন যাপন করছিলেন পাঁচটি পরিবারের প্রায় ২২ জন মানুষ। গবাদি পশু ঘরের আসবার পত্রসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই ছিল না তাদের। এই ঘটনায় পরিবারগুলোর প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার বিকেলে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে নগদ অর্থ কম্বল ও খাবারের আসবার পত্র তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ সহ অন্যান্যরা।

এ সময়ে এমন উদ্যোগ নিয়ে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য

ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। সেই সাথে তারা আশা করেন সব সময় যেন তারা পাশে থেকে সহযোগিতা করেন।

খোলা আকাশের নিচে পরিবারগুলো বসবাস করছিল এমন সময়ে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে সেজন্য সেখানকার স্থানীয়রাও বিএনপি’র নেতাকর্মীদের প্রশংসা করেন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com