1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়ায় জিকে ক্যানেলের জরাজীর্ণ ব্রিজ যেন এক ‘মৃত্যুর ফাঁদ’: চরম ঝুঁকিতে হাজারো মানুষ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়ায় জিকে ক্যানেলের জরাজীর্ণ ব্রিজ যেন এক ‘মৃত্যুর ফাঁদ’: চরম ঝুঁকিতে হাজারো মানুষ

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনস্থ কুষ্টিয়া প্রধান খাল ড্রেণেজ ১৩+৬০০ কিলোমিটার এলাকার বিআইডিসি বাজার সংলগ্ন জিকে ক্যানেলের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটির দুই পাশের রেলিং পুরোপুরি ভেঙে যাওয়ায় এটি এখন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য এক আতঙ্কের নাম তথা ‘মৃত্যুর ফাঁদে’ পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে ব্রিজটি কোনো প্রকার রক্ষণাবেক্ষণ বা সংস্কার ছাড়া এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় সব ধরণের যানবাহন এবং হাজার হাজার সাধারণ মানুষ। কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে বিআইডিসি বাজারে আসা সাধারণ ক্রেতা-বিক্রেতারা প্রতিনয়ত চরম আতঙ্ক আর ঝুঁকির মধ্যে নদী পারাপার হচ্ছেন।

এলাকাবাসীদের অভিযোগ, সেতুটির দু’পাশের সুরক্ষিত কোনো রেলিং না থাকায় রাতের আঁধারে কিংবা অসাবধানতাবশত যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি বা মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য এই পথ দিয়ে যাতায়াত করা সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে।

“একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না”—এ কথা স্মরণ করিয়ে দিয়ে অবিলম্বে এই ব্রিজটি সংস্কার বা নতুন করে রেলিং নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com