গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর

​গাইবান্ধা জেলা শহরের বাংলাবাজারে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ATI) ভেতরে থাকা শহীদ মিনারের একটি পিলারের নিচের টাইলস হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​
​​কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুবার রহমান গণমাধ্যমকে জানান, অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গত ১৮ অক্টোবর ফেসবুক লাইভে এসে শহীদ মিনারের ওপরে উঠে অবমাননাকর বক্তব্য ও লাথি মারেন, যার ভিডিও প্রমাণ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রয়েছে।

​এ ঘটনায় দপ্তরিক পরামর্শে একটি অভিযোগপত্র পাঠানোর পাশাপাশি গত ১৯ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অধ্যক্ষ আরও জানান, গতকাল রোববার থানা থেকে তদন্ত কর্মকর্তা এসে সাক্ষাত করার পর, আজ সকালে তিনি আরও উগ্র আচরণ করেন এবং ইনস্টিটিউটের শহীদ মিনারের মাঝের একটি পিলারের নিচের বেশ কিছু টাইলস ভেঙে ফেলেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও প্রশিক্ষণ উইংয়ের পরিচালককে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
​
এদিকে ​সংবাদ পেয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
​
তবে ​ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীব গা ঢাকা দিয়েছেন । তাঁর ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেন নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর

আপলোডের সময় : 09:48:15 pm, Monday, 26 October 2026