নন্দীগ্রামে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার  করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের পাকা রাস্তার মাথা থেকে রুপিহার পর্যন্ত প্রধান সড়কটির বেহাল দশায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

​এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত সড়কে ছুটে আসেন নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: জামাল হোসেন। স্থানীয় জনগণের যাতায়াতের কষ্ট লাঘবে তিনি দ্রুততম সময়ে নিজ অর্থায়নে সড়কটির সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকাল ১০টায় উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী মো: জামাল হোসেন বলেন, “জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। এই রাস্তার দুরবস্থার কারণে এলাকার মানুষ ও শিক্ষার্থীরা যে ভোগান্তির শিকার হচ্ছিল, তা দেখে আমি চুপ থাকতে পারিনি। সাময়িকভাবে চলাচলের উপযোগী করার জন্য এই সংস্কার কাজ শুরু করা হলো, ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে এই এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যেতে চাই।”

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ আল হেলালসহ অত্র ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং সমাজসেবক জামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

নন্দীগ্রামে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার  করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন

আপলোডের সময় : 09:12:44 pm, Thursday, 1 October 2026