কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।

স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণ নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন শিক্ষক লালন। শিক্ষার্থীদের অভিযোগ, একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে শ্রেণিকক্ষে অসন্তোষের সৃষ্টি হয়।

পরে শিক্ষার্থীরা বাড়িতে ফিরে বিষয়টি অভিভাবকদের জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। বুধবার সকালে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে ওই শিক্ষককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান- মঙ্গলবার রাতে তিনি বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় শিক্ষক লালন তার বিরুদ্ধে আনা কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তাঁর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছিলেন বলে জানান প্রধান শিক্ষক। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক

আপলোডের সময় : 09:35:22 am, Thursday, 1 October 2026