দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড

‎
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবির) যৌথ অভিযানে ৪জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মাদক সেবন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
‎দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সামাদের ছেলে মো. পাঞ্জু মোম্বার (৪৭), খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি গ্রামের আজির উদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম ও মৃত আব্দুল বাছিদের ছেলে মোশাররফ হোসেন এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মো. ফেন্টুর ছেলে মো. সনিরুল ইসলাম (২৫)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. পাঞ্জুকে ৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং অপর ৩জনকে এক মাস করে কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদন্ড দেন।
‎ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ বলেন, উপজেলা জুড়ে ছিনতাই, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড

আপলোডের সময় : 09:32:20 am, Thursday, 1 October 2026