কালাই ইউনিয়নের বিভিন্ন লক্ষ্মীপূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুস সবুর খান

বগুড়ার কাহালু উপজেলার ২ নং কালাই ইউনিয়নের বিভিন্ন লক্ষ্মীপূজামণ্ডপ পরিদর্শন করেছেন কালাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সবুর খান। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) তাঁর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কালাই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তহিদুর রহমান পিন্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম শাকিল, যুবদল নেতা মিল্লাত ও সাইফুলসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা। এ ছাড়া কালাই ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও মৎস্যদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মোঃ আব্দুস সবুর খান প্রতিটি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাঁর নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন এবং তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মোঃ আব্দুস সবুর খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাঁকে দলীয় সমর্থন দিলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ ক্ষেত্রে তিনি জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার সার্বিক সহযোগিতা ও ভোট প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে থাকবেন।

স্থানীয় পর্যায়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা প্রদান এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

কালাই ইউনিয়নের বিভিন্ন লক্ষ্মীপূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুস সবুর খান

আপলোডের সময় : 09:33:25 pm, Monday, 26 October 2026