1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পুকুরের মধ্যে যেন অস্ত্রের খনি, হতভম্ব আইনশৃঙ্খলা বাহিনী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পুকুরের মধ্যে যেন অস্ত্রের খনি, হতভম্ব আইনশৃঙ্খলা বাহিনী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার

 

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় একটি পুকুরে যৌথ বাহিনীর দিনভর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি অত্যাধুনিক পিস্তলও রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কানাইপুর আখ সেন্টারের একটি পুকুরে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা এই যৌথ অভিযানে অংশ নেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এই পুকুরে লুকিয়ে রাখা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সকালে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়। এরপর শ্যালো মেশিন দিয়ে পুকুরটির পানি সেচ শুরু করা হয়। পানি কমে এলে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহযোগিতায় জাল ফেলে তল্লাশি চালিয়ে চারটি প্যাকেটে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি ৪টি উন্নতমানের পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড গুলি এবং শতাধিক রামদা, বল্লম, সরকি ও চাকু।

অভিযান শেষে ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে নাশকতা সৃষ্টির লক্ষ্যে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দুষ্কৃতকারীরা এই অস্ত্রগুলো মজুত করেছিল।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এসব অস্ত্রের কিছু অংশ ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া। উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এগুলো কোন থানার জব্দকৃত অস্ত্র কি না।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com