
ফালাহুল ইসলাম বৃহত্তর ইসলামী সংগঠন এর ঈদ পুনর্মিলন এম এ হালিম বোখারী র সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হাফেজ জসিম উদ্দিন এর সঞ্চালনায় সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পরিচালক জনাব মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কচিকাঁচা গ্রামের মেধাবী শিক্ষার্থীরা শত কষ্টের পর কালামে পাক হিফজ করলেও তা হিফয ধরে রাখতে পারেননা। তাদের সেই ব্যার্থতাকে সফল করতে সংগঠনে ঐক্যবদ্ধ করা। তিনি সকল নবীন হুফ্ফাজদের সংগঠনে যুক্ত হওয়ায় আহ্বান জানিয়েছেন। সভাপতি র বক্তব্যে এম এ হালিম বোখারী বলেন ঐক্যবদ্ধ হলে কেউ আক্রমণ করার সুযোগ পারবেন না। তাই তিনি ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন গ্রামে গ্রামে এমন সংগঠনের প্রয়োজন রয়েছে তাই সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর সহ পরিচালক জনাব মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি হাফেজ জুনাইদ, সদস্য হাফেজ আব্দুল হামিদ, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ জিল্লুর রহমান মিশকাত, হাফেজ লুৎফুর রহমান, হাফেজ রাশেদ, হাফেজ নাছির প্রমুখ। ঈদ পুনর্মিলন অনুষ্ঠান শেষে ২০২৪- ২০২৫ সেশনের জন্য উপদেষ্টা কমিটি ও পরিচালনা কমিটি নবায়ন করা হয়। সকল সদস্যদের উপস্থিতিতে নতুন উপদেষ্ঠা পরিষদের সদস্য করেন সদ্য বিদায়ী সভাপতি এম এ হালিম বোখারীকে। ও পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান পরিচালক। তিনি মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীকে সভাপতি, ও হাফেজ জসিম উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, ও হাফেজ জুনাইদকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেন। সংগঠনের প্রধান পরিচালক জনাব মাওলানা আব্দুল্লাহ সিদ্দিকী র দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সকল কার্যক্রম সম্পন্ন হয়।