1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৭১ বার

মোঃ নূরুন্নবী পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র‍্যাবের সদস্যরা। শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) পাবনা সিপিবি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান‌ চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিস্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে। ইতোমধ্যেই তারা রওনা দিয়েছেন। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো. শাকিল ও শামীম হোসেন এবং মো. হামিদ প্রামাণিকের ছেলে সাদেক হোসেন। উভয়ের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com