1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে ধানের ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:০২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে ধানের ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে আমন ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়িরঘর এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে বুড়িরঘর এলাকায় আমন ধানের ক্ষেতে পানিতে মরদেহ দেখতে পায় পথচারীরা। পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি এলাকার কারও পরিচিত নয়।

বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ পড়ে থাকার বিষয়টি আমি জানতে পেরেছি। পরে পুলিশে ফোন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com