1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নতুন সহকারী কমিশনার (ভূমি)'র কর্মতৎপরতায় পাল্টে গেছে পলাশবাড়ীর ভূমি সেবা ব্যবস্থা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:০৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নতুন সহকারী কমিশনার (ভূমি)’র কর্মতৎপরতায় পাল্টে গেছে পলাশবাড়ীর ভূমি সেবা ব্যবস্থা

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার

যথা সময়ে কাজের সফল বাস্তবায়নই এনে দেয় কাজের সফলতা। এই লক্ষ্যকে সামনে রেখেই সফল কার্যক্রমের ঝুড়ি বড় করে ফেলেছেন পলাশবাড়ী সদর উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াছা রহমান তাপাদার । উপজেলার ভূমি অফিসের দায়িত্বে থাকা তার কার্যালয়ের কার্যক্রম ঠিক রেখেই তিনি ভারী করেছেন তার অর্জনের ঝুড়ি। ভূমি অফিসের কাজের গতি এনে স্থানীয় জনগণের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হিসেবে গত ১১ জুন, ২০২৪ তারিখে যোগদানের সাথে সাথে যোগ্যতার পরিচয় দিয়ে বদলে ফেলেছেন উপজেলা ভূমি অফিসের কার্যক্রম। জমি সংক্রান্ত সঠিক সমাধান না পেয়ে কাউকে ফিরে যেতে হয়না তার অফিস থেকে। অফিসারের এই কার্যক্রমে সন্তুষ্ট সকল শ্রেনী পেশার মানুষ। উপজেলা ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে জনগণকে দিনের পর দিন অফিস ঘুরতে ও হয়রানী হতে হয়না বলে জানিয়েছেন অনেকেই।

এ উপজেলার ভূমি কার্যালয়ে এসে মানুষ সঠিক কাজ করে নিতেও পাচ্ছেন বলে তারা জানান। পলাশবাড়ী উপজেলার ভূমি অফিসে সেবা নিতে আশা মাহবুবুর রহমান বলেন, আমরা বিগত সময়ে ভূমি অফিসে বিভিন্ন কাজে এসে সহজে কাজ সম্পাদন করতে পারিনি। বরং দালালদের মাধ্যমে কোন কাজ নিতে খরচ করতে ও ঘুরতে হয়েছে অনেক। বর্তমান কর্মকর্তা নিয়মমাফিক যথেষ্ঠ আন্তরিকতার সাথে কাজ করায় আমরা এখন ভূমি সংক্রান্ত যে কোন সেবা সঠিক সময়ে সহজেই পাচ্ছি এবং সরকারি খরচ ব্যতিত অতিরিক্ত কোন টাকা খরচ হচ্ছেনা বলে জানিয়েছিন অনেক সেবা গ্রহীতা।
বর্তমান সহকারী কমিশনার যোগদানের পর থেকে ভূমি অফিস দালাল, ঘুষ ও দূর্নীর্তি মুক্ত হয়েছে বলেও তারা জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com