
মা হওয়ার পর কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘স্পিরিট’ ছবিতে এই শর্ত মানতে নারাজ হওয়ায় ছবির পরিচালক বাদ দেন অভিনেত্রীকে। যদিও এ নিয়ে ইন্ডাস্ট্রিজুড়ে তোলপাড় কম হয়নি।
রাশমিকা বলেন, ‘আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি – তেলুগু, কন্নড়, তামিল। সেখানে আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, মান আটঘণ্টা কাজ করতাম। কিন্তু হিন্দি ছবিতে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। আমি তাও করেছি; মনে হয় যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি।’