1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়- দীপিকাকে খোঁচা রাশমিকার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়- দীপিকাকে খোঁচা রাশমিকার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭০ বার

মা হওয়ার পর কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘স্পিরিট’ ছবিতে এই শর্ত মানতে নারাজ হওয়ায় ছবির পরিচালক বাদ দেন অভিনেত্রীকে। যদিও এ নিয়ে ইন্ডাস্ট্রিজুড়ে তোলপাড় কম হয়নি।

দীপিকা এরপর হাসিমুখেই সিদ্ধান্তটি গ্রহণ করেন। এতে বলিউডের অনেক তারকারা দীপিকার সঙ্গে একমত হন। তবে এর বিপরীত হতে দেখা গেল দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরং দীপিকাকে খোঁচা দিয়ে কথা বললেন নায়িকা। তার দাবি, আট কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করা যায়।রাশমিকা বলেন, ‘গোটা দেশ এই নিয়ে আলোচনা করছে। কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের ওপর নির্ভর করবে। ছবিতে সই করার আগেই এসব নিয়ে স্পষ্ট হওয়া উচিত।’

রাশমিকা বলেন, ‘আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি – তেলুগু, কন্নড়, তামিল। সেখানে আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, মান আটঘণ্টা কাজ করতাম। কিন্তু হিন্দি ছবিতে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। আমি তাও করেছি; মনে হয় যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com