1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে কলেজছাত্রের আত্মহত্যা - Youth Tv news
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে কলেজছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৯৩ বার

বগুড়া’র নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে ওমর ফারুক ওরফে সৌরভ (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সৌরভ নন্দীগ্রাম কলেজপাড়া এলাকার শামীম আহমেদের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাত আনুমানিক ২টার দিকে সবার অজান্তে সৌরভ নিজ শয়নকক্ষের বাঁশের তীরের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ সময় সৌরভের মা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক অস্থিরতার কারণে তিনি এ মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। বর্তমানে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com