1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময় - Youth Tv news
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:০৬|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৪১ বার

পবিত্র ঈদুল আজহার আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখা।

গতকাল ৩১শে মে রোজ রবিবার, শাজাহানপুর উপজেলায় আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ, জিসাস বগুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আবু রায়হান, জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, চুপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাফফর আলী, মাঝিড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শামছু রহমান, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাজাহান আলী, জিসাস জেলা কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ ফজলু রহমান সাকিদার, আব্দুল কাদেরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে মোঃ আরমান হোসেন ডলার বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সকলের আন্তরিকতা, ভালোবাসা ও রাজনৈতিক সহমর্মিতা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে আমাদের আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠনে কাজ করতে চাই, যেখানে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও জনগণের অধিকার সমুন্নত থাকবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির ঐক্য অটুট থাকুক। পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সংগ্রামের বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহীন বলেন, “ঈদের এই মিলনমেলা শুধু শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের রাজনৈতিক সৌহার্দ্য, সাংগঠনিক ঐক্য এবং পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাবে।”

সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com