1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধায় পরিবেশ রক্ষায় মহিলা পরিষদের স্মারকলিপি - Youth Tv news
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:০৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধায় পরিবেশ রক্ষায় মহিলা পরিষদের স্মারকলিপি

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১ বার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, গাইবান্ধা জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ পৌর প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথী বেগম, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আকতার ইয়াসমিন ও সাংগঠনিক সম্পাদক কেয়া আকতারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশ সুরক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, নচেৎ ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ কামনা করেন তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com