1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইউনিয়ন পরিষদ চত্বরে মাদকের আসর: প্রশাসনের নীরবতায় ঝুঁকিতে তরুণ প্রজন্ম - Youth Tv news
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইউনিয়ন পরিষদ চত্বরে মাদকের আসর: প্রশাসনের নীরবতায় ঝুঁকিতে তরুণ প্রজন্ম

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১ বার

গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নে প্রশাসনের চোখের সামনেই মাদক বাণিজ্য ও সেবন বেড়েই চলেছে বলে অভিযোগ উঠেছে। প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের এই ইউনিয়নের প্রাণকেন্দ্র বল্লমঝাড় বাজারে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা এবং মানবজীবন ধ্বংসকারী বিভিন্ন ইনজেকশনসহ নানা ধরনের মাদক বিক্রি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, রাত নামলেই ইউনিয়ন পরিষদ চত্বর, স্কুল-কলেজের বারান্দা এমনকি সরকারি স্থাপনাগুলোতে বসে প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনা চলে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়—ডোলের মোড়, ঠাকুরের মোড়, রঘুনাথপুর (গিরিঙ্গির) মোড়, হিরোর মোড়, মাটি কাটার মোড়, আব্বাসের মোড়, ছকুর মোড়সহ অসংখ্য এলাকায় বল্লমঝাড় বাজার থেকে মাদক ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, বল্লমঝাড় বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মাদক চক্র ভাঙতে না পারলে পুরো ইউনিয়নকে মাদকমুক্ত করা সম্ভব নয়। বিভিন্ন স্থানে মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ হলেও প্রশাসনের দৃশ্যমান ভূমিকার অভাবে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে।
সচেতন মহল মনে করছে, দ্রুত ও ধারাবাহিক অভিযান না চালালে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই সময়ের দাবি—প্রশাসন যেন আর নীরব না থেকে কঠোর মাদকবিরোধী পদক্ষেপ গ্রহণ করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com