1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাতক্ষীরায় এনজিওর গ্রাহকদের ৮ লক্ষাধিক টাকা আত্নসাৎকারীকে আটক করে র‍্যাব - Youth Tv news
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাতক্ষীরায় এনজিওর গ্রাহকদের ৮ লক্ষাধিক টাকা আত্নসাৎকারীকে আটক করে র‍্যাব

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১২ বার

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিও’র গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লক্ষাধিক টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার।
স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান, র‍্যাব-৮ এবং অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ র‍্যাব-৬ উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন।
৩রা জুন ২০২৬ ইং তারিখ, র‍্যাব-৬ র‍্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এনজিওর গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের লাখ লাখ টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির নাম । মোঃ মাহবুবার রহমান (৩৬), তিনি সাতক্ষীরা জেলার সদর থানাধীন মাহমুদপুর (ভাডুখালী) এলাকার মোঃ আলী মোড়লের ছেলে।
তথ্যনুসন্ধানে আরো জানা যায়,প্রতালকের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানার একটি নিয়মিত প্রতারণা মামলার প্রধান এজাহারনামীয় আসামি।
র‍্যাব সূত্রে জানা যায়, মামলার বাদী এবং গ্রেফতারকৃত মাহবুবার রহমানসহ অন্যান্য অভিযুক্তরা ‘ডিএফইডি’ নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অভিযুক্তরা উক্ত প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে বের হন। কিন্তু এরপর তারা আর অফিসে ফিরে আসেননি। পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, মাহবুবার ও তার চক্রের সদস্যরা ৮৮ জন ক্ষুদ্র ঋণ গ্রাহকের মোট ৮,৬২,০২৬/- (আট লাখ বাষট্টি হাজার ছাব্বিশ) টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। উক্ত ঘটনায় মামলা রুজুর পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে স্থান পরিবর্তন করে আসছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com