
গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন।
১১ আগষ্ট মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও জুয়ারু , দাদন ব্যবসায়ী, ও মাদক মুক্ত গোবিন্দগঞ্জ গড়তে জিরো টলারেন্সের পাশাপাশি জনগণের সাথে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক, ওসি তদন্ত স্বপন কুমার সরকার, এস আই নিরস্ত্র শিবলী কায়েস মীরসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।